ক্যাটরিনা বলেন, ‘কখনো পৃথিবী আপনাকে উদ্যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হবে।’
জীবনের উত্থান-পতনকে স্বাভাবিকভাবে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। অন্যের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন নিজের এগিয়ে চলার পথ আটকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাঁর।
মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ
ক্যাটরিনার এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্ক। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ।

