মহেশখালী এলএনজি টার্মিনাল সচল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু – DesheBideshe

মহেশখালী এলএনজি টার্মিনাল সচল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু – DesheBideshe


মহেশখালী এলএনজি টার্মিনাল সচল, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু – DesheBideshe

কক্সবাজার, ৬ আগস্ট – কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি মেরামত শেষে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত বুধবার রাত থেকে জাতীয় গ্রিডে এই গ্যাস সরবরাহ শুরু হয়।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি সচল করা সম্ভব হয়েছে। এর ফলে পূর্বের ৪৫০ এমএমসিএফটি গ্যাসের জোগান একবারে ফিরে না এলেও বর্তমানে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।

আনোয়ারা থেকে বর্তমানে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহের পরিমাণ থাকে ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে। এর আগে গত ২১ জুলাই মহেশখালীর এই এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতা দেখা দেয়।

ত্রুটি মেরামতে দেশি ও বিদেশি প্রকৌশলীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্যাস সংকটে থাকা গ্রাহকদের মধ্যে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় গত কয়েক দিন চট্টগ্রাম অঞ্চলে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছিল।

এস এম/ ৬ আগস্ট ২০২৬



Scroll to Top