মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


মশক নিধনে ফ্লোরিডা সফরের প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ২ জুন – চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং সংস্থাটির পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর মতে, মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বরং দেশের অভ্যন্তরে সন্ধ্যার পর কোনো জলাশয়ের পাশে অবস্থান করলে এ বিষয়ে কার্যকরী উদ্ভাবনী পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই বিদেশ সফরের প্রস্তাব করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরের অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সারসংক্ষেপটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা প্রদান করেন যে, মশক নিধন কৌশল দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।

তিনি উল্লেখ করেন, দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবা বা নালা সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের প্রয়োজনীয় ও কার্যকরী পদ্ধতিগুলো বের করা সম্ভব। এই নির্দেশনার মাধ্যমে মশক নিধনের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রবণতাকে নিরুৎসাহিত করা হয়েছে।

এনএন/ ২ জুন ২০২৬



Scroll to Top