ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১ | চ্যানেল আই অনলাইন

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১ | চ্যানেল আই অনলাইন

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার (১০ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মৃত মতিন মারাকের ছেলে।

​হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, রোববার বিকেলে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শাকুল। স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ কয়েকজন ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত  শাকুল পালিয়ে যায়। পরে শিশুটি ইশারায় তার বাবা-মাকে বিষয়টি জানায়। পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শাকুলকে গ্রেফতার করে।

​ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, শাকুলের বিরুদ্ধে এর আগেও এলাকায় ধর্ষণের অভিযোগ উঠেছে।

Scroll to Top