প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, পরিকল্পনা বাস্তবায়ন ও শ্রেণিকৃত ঋণ আদায়ে জোর দেন। সেই সঙ্গে তিনি ব্যাংকের ২০২৬ সালের আর্থিক সূচকগুলো প্রবৃদ্ধি অর্জনসহ আমদানি, রপ্তানি, রেমিট্যান্স তথা প্রবাসী আয় সংগ্রহ এবং প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে গ্রাহকদের মাঝে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস তথা নগদবিহীন লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।


