ছোটবেলায় বন্দর শাহি মসজিদে নামাজ আদায় করতেন ৬৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন। তিনি বলেন, এই মসজিদ ছাড়া আশপাশে আর কোনো মসজিদ ছিল না। তিনি ও তাঁর বাপ-দাদারা এই মসজিদে নামাজ আদায় করেছেন।
‘নারায়ণগঞ্জে মধ্যযুগের মুসলিম স্থাপত্য’ নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুন নেছা খন্দকার। তিনি তাঁর বইয়ে উল্লেখ করেন, মসজিদে স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য হলো গম্বুজ। বন্দর শাহি মসজিদের একক গম্বুজ সুলতানি রীতির ব্যাপক প্রচলিত স্বকীয়তাকেই তুলে ধরেছে।
চার বছর ধরে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন মুফতি সালমান রফিকি। তিনি প্রথম আলোকে বলেন, প্রাচীন এই মসজিদে নামাজ আদায় করতে না পারায় মুসল্লিদের মনে অনেক কষ্ট। প্রতিদিন না হোক, প্রতি শুক্রবার অন্তত জুমার নামাজটা আদায় করার সুযোগ দেওয়ার দাবি তাঁর।


