শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি কোন দিকে যায়, সেই বিবেচনা করে সোমবার আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।’


