সব সংস্করণ মিলিয়ে নটিংহ্যামশায়ারের হয়ে ২৫ হাজার রান এবং ৮০০–এর বেশি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। পরবর্তী সময়ে তিনি ডার্বিশায়ার, ট্রেন্ট রকেটস ও নর্দার্ন সুপারচার্জার্সের হয়েও খেলেছেন।
সামিত প্যাটেল ইংল্যান্ডের হয়েও খেলেছেন। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
এর মধ্যে রয়েছে ৬টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১৮টি টি-টুয়েন্টি। ২০১৫ সালে শারজাতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলেছেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে ৬টি টেস্ট খেললেও নিজের দেশের মাটিতে কোনো টেস্ট খেলার সুযোগ পাননি তিনি।



