বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম | চ্যানেল আই অনলাইন

২০২৬ ফিফা বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝে বড় ধরনের ব্যক্তিগত ধাক্কার মুখে পড়লেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ফ্রান্সে ফিরছেন। ফলে নরওয়ের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে ডাগআউটে থাকবেন না তিনি।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফেডারেশন জানিয়েছে, দেশমের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গাই স্টেফেন। এরই মধ্যে সেনেগাল ও ইরাককে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স।

খেলোয়াড় হিসেবে ফ্রান্সের সঙ্গে দেশম ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতেন এবং ২০০০ সালেও ইউরো জয়ী দলে ছিলেন। ২০১২ সালে জাতীয় দলের কোচ হন এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে তোলেন। কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের কীর্তি গড়েন ২০১৮ সালে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউয়েফা নেশন্স লিগ চলাকালেও বাবার মৃত্যুর শোক পেয়েছিলেন দেশম।

বোস্টনে বাংলাদেশ সময় আগামী ২৬ জুন রাত ১টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

Scroll to Top