06

এই প্রসঙ্গে অলোক রঞ্জন বলেন যে, “কলকাতায় এই ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। আর কলকাতা হল Mia by Tanishq-এর অন্যতম প্রধান মার্কেট। আমরা যা কিছু করি, তার সব কিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন আমাদের গ্রাহকরা। এই অনুষ্ঠানটি শুধুমাত্র সূক্ষ্ম গয়নার জন্য নয়, এর পাশাপাশি একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। র্যাম্পে আমাদের গ্রাহকরা আত্মবিশ্বাসের সঙ্গে Mia-র নকশা প্রদর্শন করেছেন। এটাই আমাদের আমাদের সঙ্গে তাঁদের শক্তিশালী বন্ধনের প্রমাণ। শহরে রয়েছে আমাদের ১৩টি এক্সক্লুসিভ স্টোর। আমরা আমাদের উপস্থিতি আরও জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। আসলে কলকাতার গ্রাহকরা ট্রেন্ড-স্যাভি। আর তাঁরা এমন গহনা ভালবাসেন, যার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমসাময়িক স্টাইলের মেলবন্ধন রয়েছে। আর তাঁদের পছন্দের চাহিদা পূরণ করতে পেরে আমরাও গর্বিত।”



