‘অবসেশন’–এর পরিবেশক ফোকাস ফিচারস শুরু থেকেই ভিন্নধর্মী প্রচারণার পথে হাঁটে। সাধারণত স্বাধীন চলচ্চিত্র ধীরে ধীরে সীমিত প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু অবসেশন সরাসরি দুই হাজারের বেশি হলে মুক্তি দেওয়া হয়। ছবির গল্পে ব্যবহৃত ‘ওয়ান উইশ উইলো’ নামের কাল্পনিক জাদুকরি বস্তু বাস্তবে বাজারে বিক্রির জন্য আনা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সব পণ্য বিক্রি হয়ে যায়। এরপর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে রহস্যময় বিলবোর্ড স্থাপন করা হয়, যেখানে নিকি চরিত্রের অস্বাভাবিক বার্তা ও ভয়েস নোটের অংশ দেখানো হয়। এসব প্রচারণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে ‘ব্যাকরুমস’-এর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইন্টারনেট সংস্কৃতি। হাজার হাজার মিম, বিশ্লেষণ ভিডিও, তত্ত্বভিত্তিক আলোচনা ও ফ্যান কমিউনিটির কারণে ছবিটি এখন পপ কালচারের অন্যতম অনুষঙ্গ। ব্যাকরুমস নামটি পূর্বপরিচিত হওয়ায় এর আলাদা দর্শকগোষ্ঠী আগে থেকেই তৈরি হয়ে ছিল; মুক্তির পর তাঁরা আর ছবিটি দেখতে দেরি করেননি।
সাফল্যের পর দুই নির্মাতাই নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন। ক্যারি বার্কার টেক্সাস চেইন শ ম্যাসাকার–এর রিবুট বানাচ্ছেন, কেন পারসনসের নতুন কাজের কথা এখনো ঘোষণা হয়নি।
দ্য হলিউড রিপোর্টার, ভ্যারাইটি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে


