বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্ব হয়ে গেল আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। এখানে পারফর্ম করে চোখ ধাঁধিয়েছেন ব্ল্যাক পিংকের লিসা, ল্যাটিনা গায়িকা আনিতা, মার্কিন পপ তারকা কেটি পেরি, টায়লার মতো তারকারা। এদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়েকে হারানোর উত্তেজনাময় মুহূর্তগুলো উপভোগ করেছেন গ্যালারি থেকে টেক বিলিয়নিয়ার বিল গেটস, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হলিউড তারকা টম ক্রুজ, ব্র্যাড পিট আর ফুটবল লিজেন্ড ডেভিড বেকহ্যামসহ আরও অনেকে। চলুন দেখে আসি এই অনুষ্ঠানের কিছু ঝলক।



