বিশ্বকাপে প্রথমবার একাধিক গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে প্রথমবার একাধিক গোল, প্রথম জয়ে টিকে থাকল মিশরের আশা | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মিশর। ৩-১ গোলের প্রত্যাবর্তনে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখল মোস্তফা জিকো-মোহাম্মেদ সালাহরা। এ জয়ে শুধু বিশ্বকাপে টিকে থাকা নয়, মিশরের জন্য ছিল এক ইতিহাস। বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল নীল নদের দেশটি।

এমনকি বিশ্বকাপে প্রথমবার দুটির বেশি গোল করেছে মিশর। প্রথম বার ১৯৯৪ সালে হাঙ্গেরির বিপক্ষে ৪-২ গোলের হারের ম্যাচে ছিল তাদের সর্বাধিক গোল। ১৯৩৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তারা শেষ ষোলো-তে খেলেছিল, যেখান থেকেই ছিল বিশ্বকাপের মূল পর্বের শুরু। এরপর ১৯৯০ এবং ২০১৮ সালের আসরে তারা গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এবারের বিশ্বকাপে নিজেদের চতুর্থ আসরে নেমে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ড্র করেছিল আফ্রিকার দেশটি।

ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের অধীনে। ম্যাচের ১৫তম মিনিটেই ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় অল হোয়াইটসরা। ১-০ তে পিছিয়ে বিরতিতে যায় মিশর।

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের দখল নিয়ে নেয় মিশির। ৫৮ মিনিটে মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশটি। ৬৭ মিনিটে নীল নদের দেশটিকে লিড এনে দেন মোহাম্মেদ সালাহ। ৮২ মিনিটে ইতিহাসের নিজেদের প্রথম জয় পুরোপুরি নিশ্চিত করেন মাহমুদ ট্রেজেগুয়েট।

জি গ্রুপে ২টি করে ম্যাচ শেষে। ১ জয় এবং ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিশর। ২ ড্র নিয়ে ২ পয়েন্টে দুইয়ে ইরান এবং তিনে আছে বেলজিয়াম। ১ টি করে ড্র এবং হারে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নিউজিল্যান্ড

Scroll to Top