আমের ফাঁদ

আমের ফাঁদ

কিন্তু এটা বিধাতা আমার সাথে কী খেলা শুরু করলেন? তিনি কি জানতেন না এটাই আমার শেষ আম? তাহলে কেন শেষ দানে এমন টক আম আমার ভাগ্যে রেখেছেন? যেখানে একটি সুমিষ্ট আমই কেবল শেষ আম হওয়ার যোগ্যতা রাখে, সেখানে আর কিছু বিবেচ্য বিষয় নয় ।

তাই ফ্রিজ থেকে জহুরির চোখ দিয়ে বাছাই করে আরেকটি আম নিলাম। এটাই শেষ সুযোগ কিন্তু। কেটে মুখে দিতেই বুঝলাম, এমন আম ইহজনমেও খাই নাই! আগের আটটি আম এই আমের কাছে জাস্ট শিশু। এই আমগাছকে ধন্যবাদ স্যালুট দিয়ে ছোট না করে বড় রাষ্ট্রীয় একটা গণসংবর্ধনা দেওয়া উচিত, একটা আমগাছ কতটা প্যাশনেট হলে এ রকম আম ফলায়।

ভাবতে ভাবতে আবিষ্কার করলাম, আমি আরেকটি আম ইতিমধ্যে কেটে ফেলেছি এবং মুখে দিয়েই বুঝলাম একদম উচিত হয়নি। বেশ পানসে, এই আমকে হিমসাগর না বলে বলা উচিত হিমপুষ্কুনি। হিমপুষ্কুনি খাওয়ার পর সেই ঐতিহাসিক প্রশ্নটা আবার সামনে চলে আসে, যেখানে একটি সুমিষ্ট আমই কেবল শেষ আম হওয়ার যোগ্যতা রাখে, সেখানে একটি পানসে আম কি কখনোই শেষ আম হতে পারে? কখনোই না।

Scroll to Top