বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

খাগড়াছড়ি সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম শরিফ হোসেন। তিনি রাখাল হিসেবে এক ব্যক্তির বাড়িতে কাজ করেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে যাচ্ছিল ওই ছাত্রী। একা পেয়ে তার পথ আটকায় শরিফ হোসেন। একপর্যায়ে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে এক শিক্ষিকাকে বিষয়টি জানায়। স্থানীয় বাসিন্দারাও পরে বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত শরিফ হোসেনকে আটক করে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে শরিফকে থানায় নিয়ে যায়।

Scroll to Top