ক্যান্ডি ক্রাশ ও টিন্ডারের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর যন্ত্রে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের সময় গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে থাকে তারা। অ্যাপ নির্মাতারা সরাসরি তথ্য চুরির সঙ্গে জড়িত না থাকলেও, অবস্থানের তথ্য সংগ্রহের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে।



