প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান | চ্যানেল আই অনলাইন

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান | চ্যানেল আই অনলাইন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, প্রথম আলো কার্যালয়ে হামলার পেছনে একটি উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এবং বিষয়টি এখন স্পষ্ট। তার দাবি, ওই গোষ্ঠীর প্রভাব অন্তর্বর্তী সরকারের মধ্যেও ছিল।

ডয়চে ভেলের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বলেন।

সাক্ষাৎকারে মতিউর রহমান বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে বাংলাদেশে সাংবাদিকরা দীর্ঘদিন ধরেই নানা ধরনের চাপ, হুমকি ও ঝুঁকির মধ্যে কাজ করে আসছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের ওপর চাপ এবং সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কেও কথা বলেন।

জুলাই আন্দোলনের সময় প্রথম আলোর অবস্থান নিয়েও সাক্ষাৎকারে আলোচনা করেন মতিউর রহমান। তিনি বলেন, আন্দোলন চলাকালে সংবাদপত্রটি পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের চেষ্টা করেছে।

ডয়চে ভেলেকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং ভবিষ্যতে একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

Scroll to Top