বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক | চ্যানেল আই অনলাইন

বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।

ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলোআপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বাইবা জারিনা।

অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Scroll to Top