বাসন–পাতিল নিয়ে এনসিপির প্রতীকী মার্চ, গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

বাসন–পাতিল নিয়ে এনসিপির প্রতীকী মার্চ, গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, সেই পাঁয়তারা যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে ঢাকাবাসীকে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্যাসের সংকটের কারণে আমাদের বোনেরা রান্না করতে পারছেন না। এর প্রতিবাদে আমরা খালি বাসন ও পাতিল নিয়ে এসেছি। এগুলো নিয়ে আমরা পেট্রোবাংলা অভিমুখে মার্চ করছি। দ্রুত গ্যাস–সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করে জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করা হবে।’

আরিফুলের আগে ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, ১০ আগস্টের মধ্যে গ্যাসের সংকট সমাধান না হলে মানুষ গ্যাসের অফিস ঘেরাও করবে। জ্বালানিবিষয়ক মন্ত্রীকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যেভাবে বিদ্যুতের দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে, সেভাবে গ্যাসের দামও যদি বাড়ানো হয়, তাহলে পেট্রোবাংলার টেবিল–চেয়ার খুলে আনা ছাড়া আর কিছু করার থাকবে না।

Scroll to Top