বালুচিস্তানে ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত, ট্রেন লাইনচ্যুত

বালুচিস্তানে ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত, ট্রেন লাইনচ্যুত

বালুচিস্তানে ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত, ট্রেন লাইনচ্যুতবালুচিস্তানে ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত, ট্রেন লাইনচ্যুতপাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গে স্পিজেন্ড এলাকায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি বিস্ফোরণের প্রভাবের কারণে লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হন। বিস্ফোরণ ঘটেছে ট্র্যাকের ওপর স্থাপিত একটি বোমা ফাটানোর মাধ্যমে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

উল্লেখ্য, এটি একই এলাকায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ। সকালেও কোয়েটা থেকে পেশাওয়ারগামী ট্রেনে বিস্ফোরণ ঘটে, তবে ট্র্যাকের ক্ষতি না হওয়ায় ট্রেন পরবর্তীতে চলাচল শুরু করে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামত ও নিরাপত্তা পর্যালোচনা কাজ বুধবার থেকে শুরু হবে। এ সময়ে ট্রেন চলাচল স্থগিত থাকবে।

Scroll to Top