ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু ফসলের চাষি হলেন রেনুকা

প্রশিক্ষণে শেখা পদ্ধতি অনুসরণ করে রেনুকা তাঁর বসতভিটার জমিতে সবজি চাষ শুরু করেন। বাড়ির আঙিনাতেই রোপণ করেন মিষ্টি কুমড়া, লাউ, ব্রকলি, স্কোয়াশ, বিটরুট, মুলা, ওলকপি, ফুলকপি এবং নানা রঙের বাঁধাকপি।

রেণুকার মতে, কোন সময়ে কোন সবজি চাষ করতে হয় এবং কীভাবে পরিচর্যা করতে হয়—সব প্রক্রিয়াই তিনি শিখেছেন অ্যাডাপ্টেশন ক্লিনিক থেকে। একইসঙ্গে সবজির ভালো দাম পেতে স্থানীয় বাজারের চাহিদাকেও বিবেচনায় রেখেছিলেন তিনি।

তিনি বলেন, ‘‘‘অপরাজেয় দেশ’’ কর্মসূচি থেকে পাওয়া বীজ আর সার দিয়ে প্রায় ৫০ জাতের সবজি ফলাতে পেরেছি আমি। এছাড়া সাপ্তাহিক আবহাওয়া আপডেটের কল, এসএমএস আর পরামর্শগুলো আমাকে অনেক সাহায্য করেছে। কখন কোন ফসলের চারা রোপণ করতে হবে আর কখন ফসল কাটতে হবে, এমন অনেক সমস্যার সমাধান দিয়েছে এসব পরামর্শ। এই কর্মসূচি আমার পরিবারকে প্রকৃত অর্থেই বদলে দিয়েছে।’

Scroll to Top