জোহানেসবার্গ টেস্ট

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অসাধারণ ব্যাট করে ৪০০ রান সংগ্রহ করেছিল টিম টাইগার্স। দলটির এমন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাউথ আফ্রিকা আধিনায়ক টেম্বা বাভুমা।
দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থামে প্রথম ইনিংস। জবাবে ১২৪.১ ওভারে ৫৫৭ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রোটিয়াদের কেবল ১২ রানের লক্ষ্য দিতে পারে। রানতাড়ায় ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক। বলেছেন, ‘বলব না অবাক হয়েছি। তেমন বললে প্রতিপক্ষ দলকে হালকাভাবে নেয়া হবে। তারা খুব ভালো ব্যাট করেছে। লিটন দাস এবং সেই সাথে হৃদয়, সে তার টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করেছে। কেন সে রান পাচ্ছে তা সহজেই বোঝা যায়। আমাদের দিক থেকে আমরা যখন কন্ডিশন বুঝতে পারলাম, আমাদের দলের আসল মান প্রকাশ পেল। তাদের পারফরম্যান্সে আমি মোটেও অবাক হইনি।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



