বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশী এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।

নিহত এরশাদুল হক কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে। প্রায় ৪০ দিন ধরে এরশাদুল নিখোঁজ ছিলেন।

পুলিশ, বিজিবি ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

GOVT

এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়।

Chokroanimation

Scroll to Top