বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, আইন সহায়তা ও সমাজকল্যাণ (লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী ও দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন। সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত রাখতে নতুন কমিটিতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর, লালমনিরহাটসহ বিভিন্ন ট্যাক্সেস বারের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে রমিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাকে পুনরায় দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএর প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সব সম্মানিত ট্যাক্স লইয়ার্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই…দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সম্মানিত সব সদস্যের সহযোগিতা চাই।’

Scroll to Top