বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলার দর্শা মন্তনী এলাকায় একটি বাঁশঝাড়ের ভেতরে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। মৃত শেখ হোসেন আলী ওরফে হোসেন ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার সচ্ছল ছিল। সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল।

ওসি বলেন, তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Scroll to Top