‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’ | চ্যানেল আই অনলাইন

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’ | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া। পানি নেমে গেলে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। তিনি বলেন, পানি নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটি ঘর মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এছাড়া যাদের জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও সহায়তা দেওয়া হবে, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক চাপ কমাতে জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।

Scroll to Top