এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এই বৈঠকটি মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছে।



