ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা | চ্যানেল আই অনলাইন

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা | চ্যানেল আই অনলাইন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২০১৮তে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো দলের ক্রিকেটার মঞ্জোত কালরা। এক ক্রিকেটারকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করার অভিযোগে শুক্রবার তাকে আটক করে শ্রীলঙ্কা পুলিশের স্পোর্টস-সংশ্লিষ্ট বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ)।

পরে আদালতে হাজির করা হলে আগামী ৩১ জুলাই পর্যন্ত কালরাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই মামলায় ভারতীয় নাগরিক যুবরাজ পুষ্পাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ঘটনায় লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজন ব্যাহত হবে না। তদন্তে পূর্ণ সহযোগিতার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে, জানিয়েছে বোর্ডটি।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শতক হাঁকিয়ে ভারতকে শিরোপা জেতানোর নায়ক ছিলেন মঞ্জোত কালরা। চলতি বছর তিনি এলপিএলের ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিক হিসেবে যুক্ত হন।

Scroll to Top