মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। এছাড়া কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, নিকারাগুয়া, পানামা, পেরু এবং হন্ডুরাসের উপকূলে ০.৩ মিটারের কম উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

মেক্সিকোর ওহাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি মাঝারি তীব্রতায় অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর মাছ ধরার শহর পুয়ের্তো মাদেরোর কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১৫.২ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। গুয়াতেমালা সিটিতে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

সুনামি সতর্কীকরণ কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

Scroll to Top