ফরিদপুরে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে পিটুনি, প্রাইভেট কারে আগুন

ফরিদপুরে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে পিটুনি, প্রাইভেট কারে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মামুন মোল্লা একটি প্রাইভেট কার নিয়ে এলাকায় আসেন। এ সময় এলাকার কয়েকজন ব্যক্তি তাঁকে মাদক ব্যবসায়ী বলতে থাকেন। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে তাঁকে মারধর করেন। পরে উত্তেজিত জনতা তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মামুনকে উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজনের অভিযোগ, মামুন মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাঁর পরিবারের দাবি, অতীতের অভিযোগকে কেন্দ্র করে তাঁর ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করা হয়েছে।

Scroll to Top