প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ | চ্যানেল আই অনলাইন

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা অংশ নেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন মেধাবৃত্তি এবং ২৪ জন সাধারণ বৃত্তি লাভ করে। এছাড়া এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে লালবাগ থানার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদেরও গর্বের বিষয়। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের আন্তরিকতা, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে কলেজের ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে।

Scroll to Top