প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

আজ (১০ আগস্ট) সোমবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার (৯ আগস্ট) ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা দুই দেশের সরকারি পর্যায়েও আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি একজন জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধান একসঙ্গে কাজ করলে আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বাংলাদেশে ভারতীয় ভিসা সেবা আরও সহজ ও কার্যকর করার উদ্যোগের কথাও জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আবেদনকারীদের সুবিধার জন্য খরচ কমানো এবং সেবার মান উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বর্তমান বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি এসব সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেতে পায় বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

Scroll to Top