প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা | চ্যানেল আই অনলাইন

প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা | চ্যানেল আই অনলাইন

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা বহাল থাকবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে সম্পূর্ণ লটারির মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

Scroll to Top