ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

পরে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন নেতানিয়াহু। তিনি লেখেন, সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রধান পাইলট স্মিত মচ্ছর হামলাকারী বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ককপিটের দরজা খুলে দেন। তখনই যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারী পাইলটকে আটক করতে সক্ষম হন।

স্মিত মচ্ছর ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন নেতানিয়াহু। ওই পাইলটের সুস্থতা কামনা করে তিনি। রিয়াদে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, মচ্ছরকে সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

Scroll to Top