পাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহে : গভর্নর

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহে : গভর্নর

ইসলামী ধারার পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহেই শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহে : গভর্নরপাঁচ ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহে : গভর্নর

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রয়োগ করে পাঁচ ব্যাংককে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করছি। আশা করি, আগামী সপ্তাহেই এর আনুষ্ঠানিক সূচনা হবে।

নতুন একীভূত ব্যাংকের সক্ষমতা তুলে ধরে গভর্নর বলেন, “৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাংক তৈরি হচ্ছে। সরকারের সহযোগিতায় দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হচ্ছে।”

আহসান এইচ মনসুর বলেন, ধাপে ধাপে ব্যংকিং খাতের সব সমস্যা সমাধান করা হবে। ব্যাংকিং খাতের দুরবস্থার অন্যতম কারণ বন্ড মার্কেট এবং স্টক মার্কেট ঠিক নেই। আরও বেশি খারাপ অবস্থা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। এসব আস্থাহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এতে ব্যাংকের ওপর চাপ কমে আসবে।

অর্থনৈতিক সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, রমজানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে। অর্থপাচার হওয়ার কারণে আগে আমদানির চিত্র উল্টো দেখানো হতো, তবে এখন বাড়ছে।

দেশে এই মুহূর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে জানিয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি৷ আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই। যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা। আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ : প্রেস সচিব

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, হা-মীম গ্রুপ চেয়ারম্যান এ কে আজাদ, বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংক এমডি মাসরুর আরেফিন। তারা দেশের বিনিয়োগ জলবায়ু, অর্থনীতির নীতি-পরিবেশ ও ব্যাংক খাতের সংস্কার নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

Scroll to Top