ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ‘পদ্ম ফুটেছে’ মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার ৪ মে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। এতে জনগণের শক্তির জয় হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।

তিনি পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটাররা বিজেপিকে ‘অভূতপূর্ব’ সমর্থন দিয়েছেন। জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে দলটি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।
পোস্টে আরও বলা হয়, বিজেপি এমন একটি সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।





