পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের সংঘর্ষে নিহত ৪ – DesheBideshe

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের সংঘর্ষে নিহত ৪ – DesheBideshe


পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের সংঘর্ষে নিহত ৪ – DesheBideshe

জেরুজালেম, ২৪ জুলাই – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের তেল গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে তিনজন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলি নাগরিক।

শুক্রবার এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, একদল সশস্ত্র ইসরায়েলি সেটেলার অবৈধভাবে তেল গ্রামে প্রবেশ করলে এই সংঘাতের সূত্রপাত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এক ফিলিস্তিনি ব্যক্তি জনৈক ইসরায়েলি সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে একজন ইসরায়েলি নিহত হন। এর পরপরই ইসরায়েলি সেটেলার ও সেখানে উপস্থিত সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি প্রাণ হারান।

ফাতাহ পার্টির স্থানীয় নেতা ইসাম সাইফি সংবাদসংস্থা রয়টার্সকে জানান যে, প্রায় ২০ থেকে ৩০ জন সশস্ত্র ইসরায়েলি সেটেলার গ্রামের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে দুটি বাড়িতে ঢোকার চেষ্টা করে। বাড়ির বাসিন্দারা বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সেটেলাররা একটি শিশুকে অস্ত্র দিয়ে আহত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুলিবর্ষণ শুরু করে।

বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সেটেলাররা ফিলিস্তিনিদের সম্পদ ও প্রাণের ওপর আরও হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএন/ ২৪ জুলাই ২০২৬



Scroll to Top