পরাজিত শক্তির ভয়-হতাশা থেকে আখতারের ওপর হামলা: তাসনিম জারা

পরাজিত শক্তির ভয়-হতাশা থেকে আখতারের ওপর হামলা: তাসনিম জারা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা, ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

Scroll to Top