নোয়াখালীতে গাঁজাসহ পাঁচজনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীতে গাঁজাসহ পাঁচজনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।

নোয়াখালীতে গাঁজাসহ পাঁচজনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল সংলগ্ন কালীতারা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এবং মোঃ সেজান আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নোবেল (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মোঃ সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত গোলাপ নবীর ছেলে শাহাদাত হোসেন (৩৫), সাইদুল হকের ছেলে মোঃ আরমান (৩৫) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মোঃ সোহাগ (৫০)।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Scroll to Top