নেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে বরযাত্রী বহনকারী স্পিডবোট ডুবে চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় ৩৬ ঘণ্টা পর আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে।

নেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধারনেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় লাশ দুটি ভেসে ওঠে।

উদ্ধার হওয়া দুজন হলেন, আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭) এবং বর রানা মিয়ার বোন শিরিন আক্তার (১৮)।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উষামনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা গেলেও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১) এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় টানা দুই দিন ধরে ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধার হওয়া মরদেহগুলো ইউপি চেয়ারম্যানের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্যোক্তা হওয়াই মানুষের জন্মগত লক্ষ্য: ড. মুহাম্মদ ইউনূস

প্রসঙ্গত, শুক্রবার (১২ সেপ্টেম্বর) আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়। বরযাত্রা শুরু হওয়ার আগেই বিয়েবাড়ির ১৫ জন ওই বোটে করে নদীতে ঘুরতে বের হলে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নারী ও শিশু নিখোঁজ হন।

Scroll to Top