নির্বাচনের খরচের ব্যাপারে চিন্তার কিছু নেই: অর্থ উপদেষ্টা

নির্বাচনের খরচের ব্যাপারে চিন্তার কিছু নেই: অর্থ উপদেষ্টা

চলতি অর্থবছরের বাজেটে নির্বাচনের জন্য যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা থেকে বাড়বে কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি বলতে পারব না। গণভোটের ব্যাপারটা তো সামনে এল। এটা তো বাজেট দেওয়ার সময় প্রাক্কলনে ছিল না।’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, আগামীকাল মঙ্গলবার থেকে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলোতে ভোটারদের তালিকাভুক্তি শুরু হবে। তখন দূতাবাসের খরচ যুক্ত হতে পারে। সেখানকার কর্মকর্তারা তখন অতিরিক্ত সময় (ওভার টাইম) কাজ করবেন।

এদিকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেছেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ সমস্যার সমাধান প্রশাসন দিয়ে হয় না। এ জন্য দরকার রাজনৈতিক সরকার। বিশ্বের উন্নত দেশেও জিনিসপত্রের দাম বাড়ে, যার পেছনে যৌক্তিক কারণ থাকে। কিন্তু বাংলাদেশে দেখা যায় অনেক চাল থাকার পরও হঠাৎ এক জায়গায় মিলেমিশে দাম বাড়িয়ে দেওয়া হয়।

Scroll to Top