বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে | চ্যানেল আই অনলাইন

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে | চ্যানেল আই অনলাইন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসি- এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন কাখাবের বেনিদজে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে বৈশ্বিক এফএমসিজি খাতের একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালে বিএটিতে যোগ দেওয়ার পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন এবং জেনারেল ম্যানেজমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদেও যোগ দেন। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, তার বৈশ্বিক অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের অবদান আরও জোরদার করবে। কাখাবের বেনিদজে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রিধারী।

নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশে ১১৬ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান রাখা আমার অগ্রাধিকার হবে।

Scroll to Top