নিরাপত্তা ঝুঁকিতে ওমান থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

নিরাপত্তা ঝুঁকিতে ওমান থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

নিরাপত্তা ঝুঁকিতে ওমান থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ১৪ মার্চ – সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সশস্ত্র সংঘাতের আশঙ্কায় ওমান থেকে জরুরি নয় এমন সব সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, অত্যাবশ্যক নয় এমন সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত ওমান ত্যাগ করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ওমান ভ্রমণের সতর্কতা ‘লেভেল ৩’ বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রয়েছে। সম্ভাব্য সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কারণেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোতে আগে থেকেই ‘লেভেল ৪’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ স্তরের সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।

এস এম/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top