নারীদের প্রতি রুবেলের আহ্বান

নারীদের প্রতি রুবেলের আহ্বান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৫৮

রুবেল

সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণের ঘটনায় রীতিমতো শঙ্কিত দেশের নাগরিক। দেশের চলমান এ পরিস্থিতিতে ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের কারাতে শিক্ষা জরুরী বলে মনে করছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় একথা বলেন তিনি। রুবেল বলেনআমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’

শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেনস্কুলকলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি। একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।’

এ সময় বিভিন্ন ধরণের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে তিনি বলেনআমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।

দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি রুবেলকে। তবে বিরতি ভেঙে আবারও কাজে ফিরেছেন অভিনেতা। রুবেলকে সর্বশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ। বেশ সাড়া ফেলেছে সিরিজটি।

সারাবাংলা/এজেডএস

ক্যারাটে
ধর্ষণের ঘটনা
রুবেল

Scroll to Top