প্রত্যক্ষদর্শী কাওসার আহমেদ বলেন, হাতটি কবজির নিচ থেকে কাটা। পাঁচটি আঙুল থাকলেও বৃদ্ধাঙ্গুলির পাশে আরও একটি ছোট আঙুল দেখা যায়। হাতটি দেখে বয়স্ক মানুষের বলে মনে হয়েছে। দত্তপাড়া বাজারের ব্যবসায়ী হাসান আলী বলেন, গাড়ির মধ্য থেকে কেউ হয়তো দত্তপাড়া সেতুর নিচে নারদ নদে খণ্ডিত অংশ ফেলে দিয়েছিল। কিন্তু হাত রাখা পলিথিনগুলো সেতুতে ওঠার আগেই পড়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হাতটির ব্যাপারে খোঁজখবর নেওয়া চেষ্টা করছে।



