ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার | চ্যানেল আই অনলাইন

ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর ধানমন্ডিতে আল মুকতাফী সাদী নামের এক ডাক্তার ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে জানা গেছে। এসময় ছিনতাইকারী দুর্বৃত্তদের দেওয়া আঘাতে তার হাত ভেঙে গেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেম্বার থেকে বের হওয়ার পর ধানমন্ডি-৪/এ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ডা. আল মুকতাফী সাদী।

তিনি বলেন, ধানমন্ডি-৪/এ এলাকায় হঠাৎ করেই কতিপয় দুর্বৃত্ত আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমার উপর হামলা করে টাকা-পয়সা নিয়ে যায়।

Scroll to Top