ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মারধর, আটক ২ | চ্যানেল আই অনলাইন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল জনতা। ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গেলে একজনসহ ওই বাড়ির সামনে থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।