কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে অবসরভাতা পাচ্ছিলেন না, সরকার বিশেষ ব্যবস্থায় তাদের অবসরভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শিক্ষকদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটলের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে অর্থাভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।

Scroll to Top