ইতিহাসের সবচেয়ে বেশি স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মঙ্গলবার। জাতীয় পার্টির পাশাপাশি এবার বিরোধী দলের ভূমিকায় থাকবেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য। দ্বাদশ সংসদের হুইপরা বলছেন, স্বতন্ত্র এমপিরা সরকারি দলের এমপিদের চেয়ে এবারের সংসদে বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।