Last Updated:
আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনাগ্রস্থ ২টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি পুলিশ।

নকশালবাড়ি: দোল উৎসব খেলে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা! ২টি বাইকে দূর্ঘটনায় গুরুতর জখম ৫! নকশালবাড়ির হাতিঘিসা পরপর দুটি বাইকে দূর্ঘটনা! দোল খেলে একটি মোটরসাইকেলে ৪জন অন্যদিকে অন্য মোটরসাইকেলে একজন যাচ্ছিল! নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে দুটি মোটরসাইকেল! পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনাগ্রস্থ ২টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি পুলিশ।
আরও পড়ুনহোলির রঙ তখনও লেগে গায়ে, হঠাৎ বুনো জন্তু তেড়ে এল…! আতঙ্ক, আক্রমণে আহত ২
অন্যদিকে মাথাভাঙ্গায় হোলির দিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত দু’জন। ঘটনাটি ঘটেছে শনিবার মাথাভাঙা পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙা থানার পুলিশ। আহত এক ব্যক্তি বলেন এদিন তিনি ও তার বন্ধু রং খেলে বাড়ি ফিরছিলেন সেই সময় কয়েকজন যুবক তার উপরে চড়াও হয়। এবং ব্যাপক মারধর করে। এমনকি একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি হাসপাতালে যান। এবং ওই অভিযুক্তদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
Kolkata,West Bengal
March 16, 2025 8:54 AM IST
Alipurduar News: দোল পূর্ণিমায় বিশেষ উৎসব আয়োজিত হয় আলিপুরদুয়ারে! জেনে নিন বিস্তারিত